অতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার মুসলিম বিশ্বে সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ায় অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা এবং অশান্তি ছড়িয়ে দেওয়া। এই অঞ্চলের সব দেশেরই এই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া উচিৎ।
ওমানের সুলতান হেইসাম বিন তারেক আলে সাঈদ ও তার সফরসঙ্গীরা আজ তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, ‘আশা করি মুসলিম সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের মধ্যদিয়ে মুসলিম উম্মাহ তার অতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার করতে সক্ষম হবে। একইসঙ্গে মুসলিম দেশগুলোর সম্মিলিত সক্ষমতা ও সুযোগ-সুবিধা সব মুসলমান এবং সব মুসলিম দেশ ও সরকারের কল্যাণে ব্যবহৃত হবে।’
ওমানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমি মনে করি ইরান ও ওমানের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। এই দুই দেশের মধ্যে সহযোগিতা খুবই জরুরি, কারণ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এই দুই দেশের পানি সীমায় পড়েছে।’
মিশরের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে মিশরের আগ্রহকে স্বাগত জানাই। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।
তিনি বলেন- প্রেসিডেন্ট জনাব রায়িসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের যে সুনীতি গ্রহণ করেছেন, তার ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের মতো ঘটনাগুলো ঘটছে। সূত্র : পার্সটুডে####

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More