আঞ্জুমান – এ- পাঞ্জাতানীর উদ্যোগে শোক মজলিস অনুষ্ঠিত

১৩ জামাদি আওয়াল হযরত ফাতেমা তুজ যাহরার (সা.আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর উদ্যোগে কাসরে হুসাইনী ইমামবাড়ীতে এক শোক মজলিসের আয়োজন করা হয়। শোক মজলিসে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। তিনি বলেন, জুলুমের বিপক্ষে মানুষের অবস্থান হচ্ছে জালিমকে ঘৃণা করা সব্ভাবিক এবং মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। তিনি জুলুমের সংজ্ঞায় বলেন, যার যে স্থান তাকে সে স্থান না দেওয়া জুলুম । শ্রোতাদের সামনে হযরত ফাতেমা তুজ যাহরার সংক্ষিপ্ত জীবনী, তার মর্যাদা এবং মহত্ব তুলে ধরে বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশের সুপরিচিত আলেম এনায়েতুল্লাহ আব্বাসীকর্তৃক একটি প্রশ্ন-উওর পর্বে শিয়াদের আকিদা ও কুরআন সম্পর্কিত কিছু ভুল তথ্য ও বিভ্রন্তিমূলক বক্তব্যের যুক্তি খন্ডন করেন ও তার জবাব দেন । (জবাবসহ সর্ম্পূণ মজলিসটি লিংকে রয়েছে)

পরিশেষে হযরত ফাতেমা যাহারার শাহাদাতের হৃদয়বিদারক ঘটনা তুলে ধরেন ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম ড. এম,এ, কাইউম।

Related posts

ইরানের ইসলামী প্রতিরোধের ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

খুলনায় শিয়া-সুন্নি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিয়া-সুন্নির ঐক্যের বর্ণাঢ্য জশনে জুলুস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More