ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মদিবস ও বিশ্ব পিতৃদিবস পালিত

আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর আয়োজনে ১৩ রজব প্রথম ইমাম হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও বিশ্ব পিতৃদিবস উপলক্ষে গত ৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মহফিলে ইমাম আলী’র (আ.) শানে কাসীদা পরিবেশিত হয়। মাহফিলে মূখ্য আলোচক ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী। এছাড়া আরো বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম শেখ আলী মুর্তজা ও হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ।
আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিলের উদ্যোগে উক্ত দিন বিশ্ব পিতৃদিবস হওয়ায় সকল সন্তানকে তাদের নিজ নিজ পিতাকে সম্মান জানানোর এবং পিতাকে তাদের সন্তানের প্রতি দোয়ার আহবান জনান। ফলে উপস্থিত সন্তানরা তাদের নিজ নিজ পিতার কপালে চুম্বন দিয়ে সম্মান প্রদর্শন ও দোয়া কামনা করে। বিষয়টি সকলের মাঝে এক অনাবিল আনন্দের শিহরণ জাগিয়ে তোলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ হায়দার মেহদী শাম।###

Related posts

সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ-উয-উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) শাহাদাত স্মরণে শোক আলোচনা সভা

গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে খুলনায় বিশিষ্ট শিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত আলেমদের গোলটেবিল বৈঠক

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More