ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মাহফিল

জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট-এর উদ্যোগে খুলনায় এক বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ শাবান, ০২ ফেব্রুয়ারি (রবিবার), বাদ মাগরিব এ মাহফিলের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও দুয়ায়ে ইমাম-এ-যামান (আ.) এর মাধ্যমে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। তিনি তাঁর বক্তব্যে ইমাম হুসাইন (আ.)-এর জীবন, আদর্শ ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “হযরত ইমাম হুসাইন (আ.) মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। তাঁর অবর্ণনীয় গুণাবলী, ত্যাগ ও মর্যাদা তুলে ধরা এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করা এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত উলামা কেরাম খুলনা-এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। এছাড়াও, বিভিন্ন অঞ্চল থেকে আগত ১০ জন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম মাহফিলে উপস্থিত ছিলেন।

এই মহতী আয়োজনে শিয়া ও সুন্নি মুসলিমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইমাম হুসাইন (আ.)-এর শিক্ষা ও মানবতার বার্তার প্রতি তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মাহফিল শেষে দোয়া ও তবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related posts

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলুম পালিত

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More