ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির অপারেশন; বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরাকে শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। আয়াতুল্লাহ সিস্তানির কাছে পাঠানো এক বার্তায় ওই মহান আলেমের অসুস্থতার খবরে নিজের দুঃখবোধের কথা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির পায়ের হাড় ফেটে যাওয়ায় অপারেশন হয়েছে। ইরাকি চিকিৎসকরাই তার অপারেশন করেছেন। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আয়াতুল্লাহ সিস্তানির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তাঁর চিকিৎসায় সব ধরণের সহযোগিতার ঘোষণা দিয়েছেন।###

সুত্রঃ parstoday.com

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More