ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: লেবাননের মুফতি

লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম। কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম ভূখণ্ড। মুসলমানদের এই ভূখণ্ডকে ইহুদিবাদীরা ১৯৪৮ সালে দখলে নিয়েছে। ফিলিস্তিনকে মুক্ত করা ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানের জন্য ফরজ। এক বিঘত ভূমির বিষয়েও আপোশ করা যাবে না।

মুফতি কাব্বানি বলেন, ফিলিস্তিন ও পবিত্র স্থানগুলো মুক্ত করার জন্য সবার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এদিকে, লেবাননের সিডন অঞ্চলের জুমার নামাজের ইমাম শেইখ আফিফ নাবলুসি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আমেরিকা যত চেষ্টাই চালাক না কেন ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে পারবে না।

গত সোমবার সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে মার্কিন সরকার তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে সেদিন গাজার মানুষ ব্যাপক বিক্ষোভে অংশ নেয়। এ সময় ইহুদিবাদী সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিন হাজার ব্যক্তি আহত হয়।#

সুত্রঃ পার্সটুডে

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More