ইসলামি প্রজাতন্ত্র ইরানের গৌরবোজ্জ্বল ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয়বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিয়া উলামা পরিষদের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি সাইয়্যেদ ইব্রাহিম খলিল রিজভী স্বাক্ষরিত এ বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সম্মানিত প্রতিনিধি জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ মাহদী আলীজাদে মুসাভির প্রতি অভিনন্দন জানানো হয় এবং বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
হাওজা নিউজ এজেন্সি: বাংলাদেশ শিয়া উলামা পরিষদের বার্তাটি নিম্নরূপ:
বিসমিল্লাহির রহমানির রহিম
জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ মাহদী আলীজাদে মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সম্মানিত বাংলাদেশ প্রতিনিধি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
ইসলামি বিপ্লবের গৌরবোজ্জ্বল বিজয়ের ৪৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।
‘দশে ফজর’ স্বাধীনতা, স্বাধিকার এবং একটি মহান জাতির ভাগ্যে ঐশী মূল্যবোধের প্রতিষ্ঠার প্রভাতের স্মারক। ইসলামি প্রজাতন্ত্র ইরানের গৌরবোজ্জ্বল বিপ্লবের ৪৭তম বিজয়বার্ষিকী উপলক্ষে হযরত ওয়ালিয়ে আসর (আ.ফা.)-এর পবিত্র দরবারে, মহান রাহাবার (দা’মা জিল্লাহুল আলী), শহীদদের সম্মানিত পরিবারবর্গ, বীর ত্যাগী যোদ্ধাগণ এবং ইসলামি ইরানের সম্মানিত ও দৃঢ়চেতা জনগণের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি।
ইসলামি বিপ্লব শহীদদের পবিত্র রক্ত, ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্ব ও সংগ্রাম, এবং সচেতন ও দূরদর্শী ইরানি জাতির আত্মত্যাগের ফল। ঈমান, ঐক্য ও ঐশী নেতৃত্বের ওপর নির্ভর করে এ বিপ্লব স্বৈরশাসন ও পরনির্ভরতার অবসান ঘটিয়ে মর্যাদা ও স্বাধীনতার পতাকা সমুন্নত করেছে।
এই ঐশী আন্দোলনের ৪৭তম বর্ষপূর্তির প্রাক্কালে আমরা পুনরায় ইমাম খোমেনী (রহ.) ও মর্যাদাবান শহীদদের মহান আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে মুসলিম উম্মাহর অব্যাহত মর্যাদা, শক্তি ও ক্রমোন্নতির জন্য দোয়া প্রার্থনা করছি।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাইয়্যেদ ইব্রাহিম খলিল রিজভী
সভাপতি
বাংলাদেশ শিয়া উলামা পরিষদ
তারিখ: ২২ বাহমান ১৪০৪ হিজরি শামসি (১১ ফেব্রুয়ারী, ২০২৬)
সূত্র: হাওজা নিউজ এজেন্সি