খুলনায় আল-কুদস দিবস পালিত ২০২২

আন্তর্জাতিক আল কুদস দিবস। ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পর ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে পবিত্র জুমাতুল বিদায় আন্তর্জাতিক আল কুদস দিবস পালনের আহ্বান জানান। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাসকে দখল মুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। ১৯৬৭ সাল থেকে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে। ইমাম খোমেনির আহ্বানে ১৯৭৯ সালে ইরানে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক আল কুদস দিবস। এ দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।

ফিলিস্তিনির নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় আজ শুক্রবার বাদ জুমা শিয়া মুসলিমদের আয়োজনে আল-কুদস দিবস পালিত হয়েছে। আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ও আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর আলতাপোল লেনস্থ ইমামবাড়ী থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর আলতাপোল লেন ও সাউথ সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে। হাজী মহসিন রোড ও সাউথ সেন্ট্রাল রোড মোড়ে ইসরাইলের পতাকা পুড়িয়ে ইয়াহুদিবাদী অত্যাচারী রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।

উল্লেখ্য যে, পবিত্র নগরী আল কুদস বা বায়তুল মুকাদ্দাস হচ্ছে মক্কা মু’আয্যামা ও মদিনা মুনাওয়ারার পরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, ‘‘বিশ্ব আল-কুদস দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করা এবং এটা বোঝানো যে, আমরা তাদের সঙ্গে আছি।’’

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিককালে মুসলমানদের ঐশী গ্রন্থ পবিত্র কোরাআন অবমাননার মাধ্যমে খ্রীষ্টান ও ইহুদী গোষ্ঠী মুসলমানদের প্রতি উস্কানিমূলক আচরণ শুরু করেছে। সম্প্রতি সুইডেনের একটি শহরে এই ইহুদী-নাসারা চক্র পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তিনি আরো বলেন, আমেরিকা ও ইসরাইল অপকর্ম আড়াল করার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে ঘোলা পানিতে মাছ শিকার করছে। তিনি মুসলমানদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। কর্মসূচিতে অংশগ্রহণ করেন খালিশপুর মাদ্রাসর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, হুজ্জাতুল ইসলাম আলী মুর্ত্তজা, হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কাইউম, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলনা শহীদুল হক, মাওলনা আব্দুর রহিম প্রমুখ।###

Related posts

আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার : নীরব সমাজ ধ্বংসের পথে

যুদ্ধের আগুনে পুড়ছে উম্মাহ, ঐক্যের বন্ধন কতটা মজবুত?

নতুন বইয়ের মোড়ক উন্মোচন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More