খুলনায় ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মদিবস পালিত

আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর আয়োজনে ১৩ রজব প্রথম ইমাম হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও বিশ্ব পিতৃদিবস উপলক্ষে গত ২৫ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা, খালিশপুর ও ফুলতলা থেকে আগত আহলে বাইত (আ.) এর ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া এ ইমামে যামান (আ.) পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মাহফিলে ইমাম আলী’র (আ.) শানে কাসীদা পরিবেশিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী। এছাড়া আরো বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মুর্তজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ হায়দার মেহদী শাম।###

Related posts

খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিয়া-সুন্নির ঐক্যের বর্ণাঢ্য জশনে জুলুস

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More