খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম পালিত

খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম পালিত

পবিত্র বিশে সফর তথা হযরত ইমাম হুসাইন (আ)’র শাহাদাতের চল্লিশা বা চেহলাম বার্ষিকী। হযরত ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম উপলক্ষে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে খুলনা বিভাগীয় কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা এবং শোক ও মাতম মিছিল।
ইমামবাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্যবিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশায়েখী রাদ।
মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ সম্রাট ইমাম হুসাইনের প্রতি মুসলমানদের অন্তরে প্রোথিত ভালবাসার উত্তাপ কখনও কমবে না বলে মহানবী (সা) তাঁর ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করেছিলেন। তাঁর শাহাদাতের আদর্শের চৌম্বকীয় আকর্ষণ দিনকে দিন বাড়ছে।
মানবজাতির ইতিহাসে ইমাম হুসাইন (আ)’র শাহাদাতের মত শোকাবহ কোন শাহাদাত নেই। তাই এ শাহাদাতের ঘটনা সময়ের সীমাকে পেরিয়ে অমরত্বের বৈশিষ্ট্য লাভ করেছে। স্বয়ং ইমাম হাসান (আ) ইমাম হুসাইনকে (আ) বলেছেন: ‘হে হুসাইন, তোমার শাহাদাতের দিনের মতো কোন শোকাবহ দিন নেই’।
প্রধান বক্তা আরও বলেন, নবী (সা) দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আ)’র পবিত্র শাহাদাতকে স্মরণ করা একটি ধর্মীয় দায়িত্ব। কেননা ইমাম হুসাইন (আ) ইসলাম ধর্ম রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুতরাং ইমাম হুসাইন (আ)’র এই কালজ্বয়ী বিপ্লবকে স্মরণ করে আলোচনা অনুষ্ঠান ও শোক মিছিলের আয়োজন করে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সচেতনতা সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করি।
বর্তমান যুগে কোটি কোটি শোকার্ত মানুষ ইমাম হুসাইনের (আ) চেহলাম-বার্ষিকী পালন করছেন। বিশেষ করে প্রত্যেক বছরের ন্যায় এবারও কারবালায় ইমাম হুসাইন (আ.) এর চেহলাম পালন উপলক্ষে বিশ্ব থেকে প্রায় তিন কোটি মানুষ উপস্থিত হয়েছিলেন।
অন্যান্যের মধ্যে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ আলী রেজা জায়দী, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন, হুজ্জাতুল ইসলাম মোঃ মিজানুর রহমান, হুজ্জাতুল ইসলাম আশরাফুল আলম, হুজ্জাতুল ইসলাম আলী নেওয়াজ খান, হুজ্জাতুল ইসলাম মোঃ আনিছুর রহমানসহ বাংলাদেশের প্রায় চল্লিশোর্দ্ধ বিশিষ্ট ওলামায়েকেরাম খুলনার বিভাগীয় কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত বিভিন্ন কেন্দ্রের নেতৃবৃন্দ ও মুমিন ভাইয়েরা উপস্থিত ছিলেন।

 

Related posts

নতুন বইয়ের মোড়ক উন্মোচন

হযরত ইমাম আলী রেজা (আ.)’র জন্মদিবস উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে আনন্দ অনুষ্ঠান

হযরত আবু তালিব (আ.)’র জন্মদিবস উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে আনন্দ অনুষ্ঠান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More