খুলনায় ইরানের ইসলামী বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী পালিত

ইসলামী শিক্ষা কেন্দ্রর উদ্যোগে নগরীর ১২, আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ি প্রাঙ্গণে ১১ ফেব্রুয়ারী সোমবার বাদ মাগরিব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪০তম ইসলামী বিপ্লব বার্ষিকী পালিত হয়।
সভায় ইসলামী শিক্ষা কেন্দ্রে’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী মূখ্য আলোচনা উপস্থাপন করেন। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক ড. মোঃ জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রর শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. আলী মুর্তজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা বিভাগের পরিচালক ড. মোঃ শাহজালাল প্রমুখ।
সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন ইসলামি বিপ্লবের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হল “ইসলামি বিপ্লবের মজলুমদের পক্ষে অবস্থান” “ইসলামি বিপ্লব বিশ্বের জাতিসমূহকে স্বাধীনচেতা হওয়ার শিক্ষা দিয়েছে” “এ বিপ্লব মুসলিম উম্মাহকে পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যুগিয়েছে”।
তাই ফিলিস্তিনসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের জনগণকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। বিপ্লবের প্রতি পাশ্চাত্য বিশ্বের বৈরী মনোভাব এবং নানা রকম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর জন্য তার দায়িত্ব পালন করে যাবে ইনশাল্লাহ। আর এটাই হচ্ছে ইসলামী বিপ্লবের মূল প্রেরণা। আঞ্জুমান-এ- পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল অনুষ্ঠান পরিচালনা করেন।###

Related posts

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলুম পালিত

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More