খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত

রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ, ২৩ রমজান) বাদ জুমা নগরীর শিববাড়ী মোড়ে (বাবরি চত্বর) আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা এবং জামিইয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রজাভী। তিনি বলেন, “আল-কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়, বরং এটি সারা বিশ্বের মজলুম মানুষের মুক্তির প্রতীক। দখলদার জায়নবাদী ইসরায়েল এবং তাদের দোসরদের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আজ সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, পবিত্র আল-কুদস (জেরুজালেম) মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‌্যালি বের করা হয়। পুরো কর্মসূচিটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।
বক্তারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বর্বরোচিত হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন রুখতে হলে ইসলামি সংহতির বিকল্প নেই। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘বাইতুল মুকাদ্দাস-মুক্ত করো’ এবং ‘বিশ্ব মুসলিম এক হও’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সবশেষে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related posts

খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিয়া-সুন্নির ঐক্যের বর্ণাঢ্য জশনে জুলুস

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More