খুলনায় হযরত ইমাম হোসাইন (আ.) এর জন্মবার্ষিকী পালিত

জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাবাড়িতে বিশেষ আলোচনা সভা ও মাহফিল গত শুক্রুবার ২০ এপ্রিল বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও দুয়ায়ে ইমাম-এ-যামান এর মাধ্যমে অনুষ্ঠান সুরু হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। সৈয়দ রাজাভি তার বক্তব্যে হযরত ইমাম হোসাইন (আ.) এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, হযরত ইমাম হোসাইন (আ.) মানবজাতির জন্য আদর্শ স্বরূপ। মানব সমাজে তার অবর্ণিত গুণাবলী ও মর্যাদা তুলে ধরা এবং সেগুলোকে বাস্তবায়ন করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহের অন্যতম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান ডঃ আলী মুরতাযা। অনুষ্ঠানে জহির হোসাইন পাপ্পু, নাজিম আব্বাস অনেক, হায়দার মেহদী শাম আর অনেকে উর্দুতে কাসিদা পরিবেশন করেন।
আয়োজিত এ মাহফিল প্রায় ২৫০ জন আহলে বাইত (আ.) এর ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষক জনাব মাওলানা মোঃ শহীদুল হক অনুষ্ঠান পরিচালনা করেন।###

Related posts

হযরত আবু তালিব (আ.)’র জন্মদিবস উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে আনন্দ অনুষ্ঠান

খুলনায় জ্যামিয়াতে মুহিব্বিনে আহলে বাইত বাংলাদেশের উদ্যোগে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ উজমা সাইয়্যেদ আলী খোমেনির শাহাদাত স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইমাম জাফর সাদিক (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More