গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে খুলনায় বিশিষ্ট শিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত আলেমদের গোলটেবিল বৈঠক

 ৫ই জুলাই ইসলামী শিক্ষাকেন্দ্রের আল-কাউছার মিলনয়াতনে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে খুলনার বিশিষ্ট আলেম-এ-দ্বীন সম্মানিত ব্যক্তিদের অংশগ্রহণে এক আন্তরিক ও ফলপ্রসূ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়| বৈঠক উপস্থিত ছিলেন জনাব মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ, সভাপতি, জামিয়াতে মুহিব্বিনে আহলে বায়েত| জনাব মাওলানা নাজমুস সাঊদ, অধ্যক্ষ, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা, খুলনা| আলহাজ্ব মুফতী মাওলানা আব্দুল আজিজ, অধ্যক্ষ, সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা ও খতীব, শেখপাড়া বাগানবাড়ী জামে মসজিদ, খুলনা| মাওলানা আব্দুর রহমান, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদ্রাসা, খুলনা| হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক নেছারিয়া কামিল মাদ্রাসা, খুলনা| আ.ন.ম. মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক বিভাগীয় প্রধান ইসলামী শিক্ষা বিভাগ, সরকারী বি.এল. কলেজ,খুলনা বাংলাদেশ জামায়েতে ইসলাম, বাংলাদেশ খুল্না মহানগরের শুরা কমিটির সদস্য | ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী| এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সেক্রেটারী জনাব মোহাম্মাদ ইকবাল সহ খুলনার বিভিন্ন মসজিদের পেশ ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন| বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৮ জুলাই বিকাল ৪টায় হাদীস পার্কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে |

Related posts

খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিয়া-সুন্নির ঐক্যের বর্ণাঢ্য জশনে জুলুস

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More