নার্সরা এখন আগের চেয়ে বেশি প্রিয় ও সম্মানিত: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বর্তমানে নার্সরা জনগণের কাছে আগের চেয়ে বেশি প্রিয় ও সম্মানিত। হজরত জয়নাব (সা. আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে লাইভ টিভি ভাষণে তিনি এ কথা বলেন।

ইরানে প্রতি বছর হজরত জয়নাব (সা. আ.)’র জন্মদিনকে নার্স দিবস হিসেবে পালন করা হয়।
তিনি বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মানুষ নার্সদের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করছে। নার্সরা রোগীকে শারীরিক দিক থেকে যেমন সহযোগিতা করে তেমনি মানসিক শক্তিও যোগায়। এর ফলে একজন রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। নার্সদের সুন্দর আচার-ব্যবহার এবং মিষ্টি কথা ও হাসি রোগীকে মানসিক প্রশান্তি দেয়।

এ সময় তিনি করোনা মহামারির মধ্যে নার্সদের সেবা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। যেসব নার্স ও ডাক্তার করোনার রোগীদের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নার্সরা মারাত্মক ঝুঁকি সত্তে¡ও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, করোনায় আক্রান্ত হতে পারেন এটা জেনেও তারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা অনেক বড় কাজ করছেন। ভবিষ্যতে নার্সরা আরও সম্মানিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেও করোনা মহামারি ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক নার্স ও ডাক্তার, রোগীদের সেবা করতে গিয়ে এ রোগে আক্রান্ত হয়েছেন এবং কেউ কেউ মারা গেছেন। তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। ইরানে কাউকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হলে তার পরিবারের সদস্যদেরকে বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হয়। একইসঙ্গে শহীদের স্মৃতি সংরক্ষণে ভ‚মিকা রাখে সরকার।#####

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More