সপ্তম ইমাম হযরত মুসা কাযিম (আ.) বলেছেন : নিজের জীবনকে চার ভাগে বিভক্ত করার চেষ্টা কর:
১. এক ভাগ আল্লাহর সাথে (ইবাদত) মোনাজাত করার জন্য ধার্য কর।
২. এক ভাগ হালাল অন্ন উপার্যনের জন্য ধার্য কর।
৩. এক ভাগ নিজের ভাইদের ও বিশিষ্ট বিশ্বস্তদের সাথে যারা তোমার ত্রুটিকে তোমাকে অবগত করবে এবং অন্তর থেকে তারা তোমার প্রতি নিষ্টাবান হবে, তাদের সাথে মেলা মেশা কর।
৪. আর এক ভাগ হারাম ব্যতীত (হালাল) আনন্দ ফুর্তি উপভোগ করার জন্য নির্ধারণ কর, আর এই ভাগের মাধ্যমে অন্য তিন ভাগকে পরিপূর্ণ করতে পারবে।
সূত্র : তোহাফুল উকুল, পৃষ্টা : ৪০৮। বিহারুল আনওয়ার খন্ড ৭৫, পৃষ্টা ৩২১। আল-হায়াত ও খন্ড ১, পৃষ্টা ৫৪২।