নিষ্ক্রিয় ইসলামের সাথে শত্রুদের কোন সমস্যা নেই সাম্রাজ্যবাদী ও তাদের দোসররা সব সময় সক্রিয় ও তৎপর ইসলাম ভয় পায়। তাদের দৃষ্টিতে যেসব মুসলমান কেবলমাত্র নামায পড়ে ও রোমা রাখে এবং “ইসলামের সাথে রাজনীতির কোন সংশ্লিষ্টতা নেই’ এ ধরে বিশ্বাসী- এমন মুসলমানদের সাথে তাদের কোন সমস্যা নেই। যে ইসলাম নিষ্ক্রিয়, ক্ষমতাগোরী ও অত্যাচারীদের গতিরোধ করে না, সাম্রাজ্যবাদের আগ্রাসননীতির বিরুদ্ধে রুখে দাড়ায় না এবং অত্যাচারী ও জালিম শাসকের সাথে আপোষের কথা বলে। এমন ইসলাম তাদের কাছে আসল ও পছন্দনীয় ইসলাম!!! কথিত আছে যে, তৎকালীন বৃটেন কর্তৃক ইরাক দখলের পর দেশটি বৃটেনের সেনাবাহিনীর অধীনস্থ ছিল। তখন বৃটেনের সেনাপ্রধান আযানের অর্থ জানত না। কোন এক প্রত্যূষে ইরাকের এক মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনী তার কানে ভেসে আসল। সে তার সহযোগীদের নিকট এ প্রসঙ্গে প্রশ্ন করল। উত্তরে তারা বলল, এ লোকটি ‘আল্লাহু আকবার’ ধ্বনী উচ্চারণ করছে। সেনাপ্রধান আবার প্রশ্ন করল, ‘এ ধ্বনী বৃটেনের সাম্রাজ্ঞীর জন্য কি ক্ষতিকর?’ তারা বলল, না। তখন সেনাপ্রধান বলল, ‘তাহলে মুয়াজ্জিন দিবারাত্র আযান দিতে থাকুক (তাতে আমাদের জন্য কোন সমস্যা নেই কাজেই, আমরা যতক্ষণ পর্যন্ত সম্রোজ্যবাদের আগ্রাসননীতির সাথে আপোষ করব, তাদের স্বার্থবিরোধী যেকোন কার্যক্রম হতে বিরত থাকব এবং আমাদের ন্যায়সঙ্গত অধিকারকে তাদের পদদলিত হওয়ার সুযোগ দেব, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের নিকট প্রিয়ভাজন হিসেবে থাকব। কিন্তু যদি ইমাম হুসাইনের (আ.) জীবনাদর্শ হতে শিক্ষা নিয়ে অন্যায়, অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াই এবং “অপমান আমা হতে অনেক দূরে তার এ প্রসিদ্ধ বাণীর মর্মার্থকে অনুধাবন করে কোন ধরনের অপমান ও লাঞ্ছনাকে স্বীকার না করি; তাহলে তাদের নিকট উগ্রপন্থী, ধর্মার্থ, রক্ষণশীল • মৌলবাদী হিসেবে পরিচিত হব! আর তাদের প্রচার মাধ্যমগুলো আমাদেরকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে উপর্যপুরি প্রচার-প্রপাগান্ত চালাবে !