পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট-এর উদ্যোগে শোক মজলিস অনুষ্ঠিত

পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট আয়োজিত ১০ দিন ব্যাপী শোক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে|
প্রায় চৌদ্দশ’ বছর আগের এই দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)’র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন|
১লা হতে ১০ই মহররম পর্যন্ত শোক আলোচনা করবেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ˆসয়দ ইব্রাহীম খলিল রাজাভী|
গত ২রা মহররম ১৭ জুন ২০২৬ (বুধবার) বাদ মাগরিব এ মজলিসের সূচনা হয় মার্সিয়া মাধ্যমে|
২রা মহররমে শোক মজলিসে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ˆসয়দ ইব্রাহীম খলিল রাজাভী| তিনি বলেন, প্রশ্ন জাগে আজাদারী শুধুমাত্র একটি মাযহাবে কেন? ইমাম হোসাইন (আ.) কি শুধু একটি মাযহাবে সীমাবদ্ধ নাকি সারা বিশে^ বিস্তৃত? এর কারণ হচ্ছে আকীদা| আকীদা দূর্বলতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে| আমরা আজাদারী যদি না করতাম তাহলে কারবালা ও গাদিরকে ভুলে যেতাম| আকীদা মানে ইমামদের প্রতি আনন্দে আনন্দিত হওয়া এবং শোকে শোকার্ত হওয়া| ইমাম রেজা (আ.) বলেছেন, যদি তুমি কোন্দন কর তাহলে হোসাইন (আ.)-কে স্মরণ করে কোন্দন কর| উম্মে সালামা (রা.) বর্ণনা করেন: “আমি হুসাইন (আ.)-কে তাঁর নানা মহানবী (সা.)-এর কোলে বসে থাকতে দেখেছিলাম| তখন নবী (সা.)-এর হাতে লাল রঙের কিছু মাটি ছিল| তিনি সেই মাটিকে চুম্বন করছিলেন এবং কাঁদছিলেন| আমি তাঁকে সেই মাটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, “জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন যে, আমার এই পুত্র হুসাইন ইরাকে শহীদ হবেন| তিনি তাঁর শাহাদাতের ভূমি থেকে আমার জন্য এই মাটি নিয়ে এসেছেন| আমার হুসাইনের ওপর যে বিপদ ও কষ্ট আসবে, সে কারণে আমি কাঁদছি|”
এই শোকসভার আয়োজনে মুসলমানদের ¯সত:ফৃর্ত অংশগ্রহণ ইমাম হোসাইন (আ.)-এর প্রতি আজাদারী শিক্ষার বহিঃপ্রকাশ| মজলিসের শেষে মাতম, যিয়ারতে আশুরা, দোয়া-এ-ইমাম জামান (আ.) এবং তাবারুক বিতরণের মাধ্যমে শোক অনুষ্ঠানের সমাপ্তি হয়|

Related posts

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলুম পালিত

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More