পর্দা বিষয়ক মাসলা-মাসায়েল

প্রশ্ন-৭: যদি কোন স্ত্রীলোক সাথে অলঙ্কার পরিধান করে থাকে যেমন বিয়ের বা অন্য কোন আংটি আঙ্গুলে পরা থাকে কিম্বা মুখমন্ডলে সাজগোজ করে থাকে তাহলে কি হাতদ্বয় ও মুখমন্ডলে ঢেকে রাখা ওয়াজিব হবে?
উত্তর: উক্ত ক্ষেত্রে না-মাহরাম থেকে ঢেকে রাখা ওয়াজিব। (ইস্তিফতা)
প্রশ্ন-৮: স্ত্রীলোকদের জন্য কাজল লাগানো, ভ্রু-তোলা, আকিকের আংটি, সুন্দর কোন মেডিকেল চশমা ইত্যাদি কি সাজসজ্জা হিসাবে পরিগণিত হয় যে কারণে তা ঢেকে রাখার দরকার হবে?
উত্তর : যা কিছু মানুষের সাধারণ দৃষ্টিতে সাজসজ্জা হিসেবে গণ্য হবে তা না-মাহরাম ব্যক্তির সামনে প্রকাশ করা হারাম। (ইস্তিফতা)
প্রশ্ন-৯: যে স্থানে কোন না-মাহরাম ব্যক্তি নেই সেখানে নামায আদায় করার সময় কি মুখমন্ডল ও হাতদ্বয়ের সাজসজ্জা ও অলাঙ্কারাদিকে ঢেকে রাখার দরকার রয়েছে?
উত্তর: ওয়াজিব নয়। (উরওয়াতুল উছকা, খঃ ১, পৃঃ ৫৫১)

প্রশ্ন-১০:যে স্থানে কোন না-মাহরাম ব্যক্তি কু-মন নিয়ে ও (যৌন) তৃপ্তির অভিপ্রায় নিয়ে তাকায় কিম্বা মুখমন্ডল ও হাতদ্বয়ে সাজগোজ করা রয়েছে কিন্তু হাতদ্বয় ও মুখমন্ডলকে না ঢেকে সে অবস্থায় নামায আদায় করে তাহলে তার হুকুম কি?
উত্তর: যদিও এটা একটি হারাম কাজ তবে তার নামাযা সঠিক হবে। (উরওয়াতুল উছকা, খঃ ১, পৃঃ ৫৫১)

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

Related posts

মাসলা-মাসায়েল

মাসলা-মাসায়েল

মাসলা-মাসায়েল

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More