প্রশ্ন-২১:যদি কোন যুবতী স্ত্রীলোক তার স্বামীর মৃত্যু বা শাহাদাতের পরে বিবাহ না করে তাহলে কি পাপ করল?
উত্তর: পাপ নয়। কিন্তু উত্তম হল বিাহ করা। (ইস্তিফতা)
প্রশ্ন-২২:যদি স্ত্রীলোকের পর্যাপ্ত আয় থাকে তাহলে কি স্বামী তার খোরপোশ খরচ প্রদান করতে অস্বীকৃতি জানাতে পারে?
উত্তর:স্ত্রীর খোরপোশ খরচ প্রদান করা স্বামীর উপর ওয়াজিব। এমনকি যদি তার পর্যাপ্ত আয় থাকেও। (ইস্তিফতা)
প্রশ্ন-২৩: মেয়েদের আসরে স্ত্রীলোকের জন্য নাচার হুকুম কি? আর যদি অনুচিত হয় তাহলে স্ত্রীলোকদের জন্য অডিটোরিয়ামসমূহ বা অনুরূপ আসরে যাওয়ার হুকুম কি?
উত্তর: একাজ হারাম হওয়ার বিষয়টি পরিস্কার নয়। তবে অধিকতর এহতিয়াত হল তা বর্জন করা। (ইস্তিফতা)
প্রশ্ন-২৪: বিবাহের অনুষ্ঠানাদিতে তালি বাজানোর হুকুম কি জানাবেন?
উত্তর: তালি বাজাতে নিষেধ নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-২৫: স্ত্রীলোকের পক্ষে তার স্বামীর জন্যে কি গান গাওয়া জায়েজ? তদ্রæপ তার স্বামীর জন্য তার নাচের হুকুম কি হবে বর্ণনা করবেন?
উত্তর: স্বামী হওয়া ব্যতিক্রমগুলোর মধ্যে পড়ে না। তাই যদি তার কণ্ঠকে না-মাহরাম ব্যক্তি না শুনতে পায় এবং গান না হয়ে থাকে তাহলে নিষেধ নেই। আর নাচের হুকুম পূর্বেই উল্লেখিত হয়েছে। (ইস্তিফতা)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত