প্রশ্ন-২৬: পারিবারিক ছবিসমূহকে কি না-মাহরাম ব্যক্তির দ্বারা ওয়াশ করা জায়েজ?
উত্তর: যদি ছবির মালিককে না চেনে এবং ফেসাদের কারণ না ঘটে তাহলে আপত্তি নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-২৭: মেয়েরা কি মেয়েদের জন্য পেশ ইমাম হতে পারে?
উত্তর: এহতিয়াতে ওয়াজিব অনুসারে পারে না। (তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ২৫৯)
প্রশ্ন-২৮: মোহরানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কনে ও বরের ঐক্যমত্যই কি শর্ত, নাকি তাদের পিতামাতারও এ ব্যাপারে মতামত প্রদানের অধিকার রয়েছে?
উত্তর: নির্ভর করে বর ও কনের ঐক্যমত্যের উপর। (ইস্তিফতা)
প্রশ্ন-২৯: যদি মা অথবা বাবা ইসলাম এবং তার ধর্মীয় পবিত্র বিষয়াদি সম্পর্কে বিরোধিতা করে তাহলে তাদের সাথে সন্তানের সম্পর্ক কিরূপ হওয়া উচিত?
উত্তর: আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে না এবং সম্মানের সাথে তাদেরকে ইরশাদ ও পথ নির্দেশনা দান করার চেষ্টা চালাবে। (ইস্তিফতা)
প্রশ্ন-৩০: কিছু কিছু বই কিতাবে শ্যালিকার (স্ত্রীর বোন) মাহরামত্ব সম্পর্কে ভুল মাসআলা ছাপা হয়েছে। অনুগ্রহপূর্বক এমর্মে সঠিক হুকুমটি কি বর্ণনা করবেন?
উত্তর: শ্যালিকা (স্ত্রীর বোন) মাহরাম নয়। (ইস্তিফতা)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত