প্রশ্ন-৩১: স্ত্রী কি বিবাহের আকদের সময় এমন শর্তারোপ করতে পারে যে বিশেষ বিশেষ পরিস্থিতিতে তালাকের এখতিয়ার তার হাতে থাকবে?
উত্তর: যদি আকদের মধ্যে শর্ত করে যে স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে বিশেষ বিশেষ পরিস্থিতিতে তালাক প্রদানের জন্য উকিল হবে তাহলে সঠিক হবে। (ইস্তিফতা)
প্রশ্ন-৩২: সন্তানদের জন্য (ছেলে বা মেয়ে) কি মুস্তাহাবসমূহ পালনের ক্ষেত্রে এবং ইসলামী অনুষ্ঠানাদি ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পিতামাতার অনুমতি গ্রহণের শর্ত রয়েছে?
উত্তর: উপরোক্ত ক্ষেত্রসমূহে পিতামাতার রাজী থাকার প্রয়োজন নেই। কিন্তু যেন তাদের কষ্টের কারণ না হয়। (ইস্তিফতা)
প্রশ্ন-৩৩: আকদ অনুষ্ঠানের পূর্বে বিবাহ সামগ্রী সংগ্রহবাবদ যে নগদ টাকা কনের পরিবারের নিকট প্রদান করা হয় সেটা কেমন এবং তার হবে?
উত্তর: যদি সে টাকাকে কারো দান না করে থাকে তাহলে প্রথম মালিকেরই থাকবে। (ইস্তিফতা)
প্রশ্ন-৩৪: কোন মেয়ে যদি তার আয়ের টাকা থেকে ভবিষ্যত জীবনের জন্য (বিবাহ) সামগ্রী সংগ্রহ করে রাখে এবং যা হয়তো কয়েকবছর যাবত ব্যবহার করা না হতে পারে তাহলে সেগুলোর উপর কি খুমস ধার্য হবে?
উত্তর: যদি তার জন্য প্রয়োজনীয় হয়ে থাকে এবং ধীরে ধীরে সেগুলোকে সংগ্রহ করতে হবে তাহলে খুমস নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-৩৫: যে টাকা মেয়ের বিবাহ খরচ বাবদ অল্প-স্বল্প করে জমা করা হয়েছে এবং মেয়েকে দান করে নাই, বছর শেষে কি তার খুমস রয়েছে?
উত্তর: যদি আয়কৃত লাভের টাকা হয়ে থাকে তাহলে খুমস রয়েছে। (ইস্তিফতা)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত