ফিলিস্তিনের জনগণের উদ্দেশে বাংলাদেশি শিয়াদের আর্থিক সহযোগিতা প্রেরণ

বিশ্বের বিভিন্ন প্রান্তের শিয়াদের আর্থিক সহায়তা আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মাধ্যমে ফিলিস্তিনের জনগণের নিকট পৌঁছে দেয়া হচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজার জনগণের ওপর জায়নবাদী ও শিশু হত্যাকারী ইসরায়েলের নৃশংস হামলায় এ অঞ্চলের মুসলমানরা শহীদ অথবা আহত হয়েছে বা তাদের বাস্তচ্যুত হওয়ার কারণ হয়েছে। বর্তমানে তারা চরম ক্ষুধার্ত ও সংকটপূর্ণ অবস্থায় দিনাতিপাত করছে। চরম সংকটময় এ মুহূর্তে বিশ্বের সকল মুসলমান ও মুক্তিকামীদের পক্ষ থেকে ফিলিস্তিনীর অসহায় জনগণের উদ্দেশে মানবিক সাহায্য প্রেরণ অতীব প্রয়োজনীয় একটি বিষয়।

এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলে’র উদ্যোগে এদেশের শিয়াদের পক্ষ থেকে ১২৩৪৮০০ (বারো লক্ষ চৌত্রিশ হাজার আটশত) টাকা আর্থিক সহযোগিতা সংগৃহীত হয়েছে।

উক্ত অর্থ মহামান্য রাহবারের দপ্তরের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের বাংলাদেশস্থ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলমীন ‘সাইয়্যেদ মাহদি আলীযাদেহ মুসাভি’ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব ‘আয়াতুল্লাহ রেজা রামাজানী’র নিকট হস্তান্তর করেছেন।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের অসহায় জনগণকে সহযোগিতার উদ্দেশ্যে আহলে বাইত (আ.) এর অনুসারীদের থেকে সংগৃহীত অর্থ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা মারফত ফিলিস্তিনের জনগণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।

Related posts

আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার : নীরব সমাজ ধ্বংসের পথে

যুদ্ধের আগুনে পুড়ছে উম্মাহ, ঐক্যের বন্ধন কতটা মজবুত?

নতুন বইয়ের মোড়ক উন্মোচন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More