মহানবী (স.)-কে অবমাননা; ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন: ইরানের সর্বোচ্চ নেতা

তিনি আজ (মঙ্গলবার) এক বার্তায় বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্যদিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা-বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বাক্‌ স্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরণের বিদ্বেষী ঘটনা ঘটছে। পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকে এই অঞ্চলের বিভিন্ন জাতি ও সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেও এই সময়টাকে মহানবী (স.)-কে অবমাননার জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

তিনি গোটা বিশ্বের মুসলমান বিশেষকরে পশ্চিম এশিয়ার মুসলমানদের উদ্দেশে বলেন, স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে আপনাদেরকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানদের বিষয়ে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতার বিষয়টিও কখনোই ভুলে যাওয়া যাবে না।

সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা।#

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More