মাহমান্য রাহবারের বাংলাদেশ প্রতিনিধি ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ইন্তেকাল

ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

তিনি সর্বোচ্চ নেতার সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপ্যুটি প্রধানের দায়িত্বে থাকার পাশাপাশি হজরত আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদির পর মাহমান্য রাহবারের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

ড. জাওয়াদ মাজলুমি ১৯৬৪ সালে ইরানের যানজান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে তিনি হাওযা ইলমিয়া-এ কোমে অধ্যয়ন শুরু করেন। রেজা অসিয়াবানিকে সাথে নিয়ে ‘নূরুল জিনান’ ও ‘জামেউল আহাদিস’সহ বিভিন্ন কুরআনিক সফ্টওয়্যার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণ ২০০১ সালে তিনি ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘খাদেমুল কুরআন’ খেতাব প্রাপ্ত হন।

এর আগে তিনি উলুমে ইসলামি রিসার্চ সেন্টারে হাদিস বিভাগের প্রধান হিসেবে এবং সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সংস্থার উচ্চতর পরিষদের ধর্ম ও সমাজ বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্রঃ আবনা

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More