মৌলভীবাজারে পৃথিমপাশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং ঐক্য সপ্তাহ’২১ পালিত

২৭ ই অক্টোবর, ২০ রবিউল আউয়াল রোজ বুধবার দক্ষিণ রবিরবাজার লাটেস স্ট্যান্ড -এ বিকাল ৪ ঘঠিকায় পৃথিমপাশা, মৌলভীবাজার আহলেবায়েত (আঃ) এর অনুসারীগণের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব নওয়াব আলী আব্বাস খান (সাবেক ৩ বারের সাংসদ সদস্য)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী (অধ্যক্ষ, ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জব্বার (অধ্যক্ষ, রবিরবাজার আলিম মাদ্রাসা, মৌলভীবাজার), হুজাতুল ইসলাম মাওলানা নূরে আলম (খতিব, নওয়াব বাড়ি জামে মসজিদ, পৃথিমপাশা, মৌলভীবাজার), হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ হাবিব রেজা হুসানী সাহেব (হোসাইনী দালান, ঢাকা), হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী মুরতুজা (শিক্ষক, ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা), হযরত মাওলানা নুরল আমিন আনোয়ারী ( প্রতিষ্ঠাতা, সম্মান হাফিজিয়া মাদ্রাসা, মৌলভীবাজার) , নওয়াব আলী বাকর খান (চেয়ারম্যান, ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন), হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ আফতাব হোসেন নাক্বাভী (মিরপুর, কারবালা, ঢাকা)।

অনুষ্ঠানে নাত ও সালাম পরিবেশন করেন হায়দার মেহেদি শাম (খুলনা)। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি উপস্থিত ছিলেন।###

Related posts

ইমাম হাসান ইবনে আলী (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত মুহাম্মাদ (সা.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলুম পালিত

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More