খুলনায় জ্যামিয়াতে মুহিব্বিনে আহলে বাইত বাংলাদেশের উদ্যোগে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ উজমা সাইয়্যেদ আলী খোমেনির শাহাদাত স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল

খুলনায় জ্যামিয়াতে মুহিব্বিনে আহলে বাইত বাংলাদেশের উদ্যোগে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ উজমা সাইয়্যেদ আলী খোমেনির শাহাদাত স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার সম্মানিত অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।এছাড়া উক্ত অনুষ্ঠানে খুলনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন, বক্তারা তাদের বক্তব্যে শহীদ আয়াতুল্লাহ খোমেনির জীবন, আদর্শ ও ইসলামী বিপ্লবে তাঁর অবদান তুলে ধরেন। তারা বলেন, তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। এছাড়া, তাঁর আদর্শ অনুসরণ করে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ। অনুষ্ঠান শেষে মহান আল্লাহ কাছে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও জনগণকে শত্রুদের হাত থেকে হেফাজাত করেন এই দোয়া প্রার্থণা করা হয়।

Related posts

হযরত ইমাম আলী রেজা (আ.)’র জন্মদিবস উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে আনন্দ অনুষ্ঠান

হযরত আবু তালিব (আ.)’র জন্মদিবস উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে আনন্দ অনুষ্ঠান

ইমাম জাফর সাদিক (আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More