হযরত ইমাম খোমেনী ও শহীদদের মাজার জিয়ারত করলেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে আলোকিত দশ প্রভাত শুরুর প্রাক্কালে আজ (বুধবার) সর্বোচ্চ নেতা বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর মাজার জিয়ারত করলেন। এ সময় তিনি বিপ্লবের মহান শহীদদের কবরও জিয়ারত করেন।

জিয়ারতের পাশাপাশি সর্বোচ্চ নেতা ইমাম খোমেনীর মাজারে নামাজ আদায় এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

হযরত ইমাম খোমেনীর মাজার জিয়ারতের পাশাপাশি আয়াতুল্লাহ মোহাম্মাদ হোসেইন বেহেশতি, মোহাম্মাদ আলী রেজায়ি এবং মোহাম্মাদ জাওয়াদ বাহনোরের কবর জিয়ারত করেন। ইরান সরকারের এ সমস্ত শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইসলামী বিপ্লব সফল হওয়ার কয়েক বছরের মধ্যে শহীদ হন।

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More