হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী ও বিশ্ব ইসলামী নারী দিবস উপলক্ষে যশোরে আনন্দ মাহফিল

নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিশ্ব ইসলামী নারী দিবস উদযাপন উপলক্ষে এক আনন্দ মাহফিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জিলা স্কুল অডিটোরিয়াম , যশোরে। এতে বিশিষ্ট আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে হযরত ফাতেমাতুযযাহরা (সা. আ.)-এর আদর্শ, মর্যাদা এবং ইসলামে নারীর সম্মানজনক অবস্থান বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়।

একই দিনে ইনকিলাব-এ-মাহদী মিশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

যা আয়োজন করে ইনকিলাব-এ-মাহদী মিশন, যশোর।

Related posts

আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি (রহ.)-এর ইন্তেকালে বাংলাদেশ শিয়া উলামা পরিষদের শোক ও সমবেদনা

হযরত ইমাম হাসান আসকারী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ মাহফিল

মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা ও বর্তমান বিশ্বের সমসাময়িক প্রেক্ষাপটে ইরানের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More