(খ) যে সব স্ত্রীলোকের মাসিক ওয়াক্তীয়া হিসেবে তারা তিন শ্রেণীর
(১) যে স্ত্রীলোকের পর পর দু’মাসে নির্দ্দিষ্ট সময়ে হায়েয হয় এবং কয়েকদিন পর পাক হয়ে যায়| কিন্তু মোট দিনের সংখ্যা উভয় মাসে একরকম নয়| যেমন উদাহরণ¯^রূপ পর পর দু’মাসের প্রথম দিন থেকেই রক্তস্রাব শুরু হল কিন্তু প্রথম মাসে সপ্তম দিনে আর দ্বিতীয় মাসে অষ্টম দিনে রক্ত থেকে পাক হল| সেক্ষেত্রে উক্ত স্ত্রীলোক মাসের প্রথম দিনকে তার মাসিক নির্ধারণ করবে|
(২) যে স্ত্রীলোক রক্ত থেকে পাক হয় না কিন্তু পর পর দু’মাসে নির্দ্দিষ্ট সময়ে তার রক্তস্রাব ঘটে যার মধ্যে হায়েযের লক্ষণসমূহ বর্তমান| অর্থাৎ, গাঢ়, কালো এবং গরম| আর সবেগে ও জ্বালাসহকারে বের হয়| আর তার অন্যান্য রক্তে ইস্তিহাযার লক্ষণসমূহ বিদ্যমান থাকে| আর তার যে দিনগুলোর রক্তে হায়েযের লক্ষণসমূহ রয়েছে সে দিনগুলোর সংখ্যা উভয় মাসে একরূপ নয়| উদাহরণরূপ প্রথম মাসে মাসের প্রথমদিন থেকে সপ্তম দিন পর্যন্ত আর দ্বিতীয় মাসে প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত তার রক্তে হায়েযের লক্ষণসমূহ আর বাদবাকী রক্তে ইস্তিহাযার লক্ষণসমূহ বর্তমান থাকে তাহলে সেক্ষেত্রে উক্ত স্ত্রীলোক মাসের প্রথম দিনকে তার মাসিকের প্রথম দিন ধার্য করবে|
(৩) যে স্ত্রীলোকের পর পর দুই মাসে নির্দ্দিষ্ট তিন দিন বা তার বেশি সময় ধরে মাসিক ঋতুস্রাব হয় এবং তারপর পাক হয়ে যায় অতঃপর পুনরায় রক্তস্রাব শুরু হয় আর যে দিনগলোতে তার ঋতুস্রাব ঘটেছে এবং যে দিনগুলো মাঝখানে সে পাক থেকেছে সব মিলে মোট দিনের সংখ্যা ১০ দিনের বেশি নয়| কিন্তু দ্বিতীয় মাসে প্রথম মাসের তুলনায় কম বা বেশী হয়| যেমন উদাহরণ¯^রূপ, প্রথম মাসে ৮ দিন আর দ্বিতীয় মাসে ৯ দিন হয় তাহলে সেক্ষেত্রে উক্ত স্ত্রীলোকও মাসের প্রথম দিনকে তার মাসিকের প্রথম দিন নির্ধারণ করবে| (তৌযিহুল মাসায়েল, মাঃ ৪৮৭)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত