হিজরি ৮ই রবিউল আউয়াল ইমাম হাসান আসকারী (আ.) এর শাহাদাত

হিজরি ৮ই রবিউল আউয়াল একটি বেদনাঘন দিন। হিজরি ২৬০ সালের এইদিনে নবীবংশের নিষ্পাপ ইমাম হযরত হাসান আসকারি (আ.) শহীদ হয়েছিলেন অত্যাচারী আব্বাসী শাসকদের হাতে। নবীবংশের এই মহান সন্তানের জীবন খাতার নতুন পাতা উন্মোচন করার মধ্য দিয়ে তাঁর চিন্তাদর্শ এবং ব্যবহারিক জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গঠনের সুযোগ এলো আমাদের জন্যে।
ইমামতির ছয় বছরে তিনি আব্বাসীয় শাসকদের তিনজনকে পেয়েছিলেন। মোতায, মোহতাদি এবং মোতামেদ। ইমাম এদের স্বেচ্ছাচারিতা চুপ করে সহ্য করেন নি, যার ফলে তারা ইমামের ওপর রুষ্ট হয়ে পড়ে। সেকারণে তাকেঁ বহুবার কারাবরণ করতে হয়েছে। কিন্তু তারপরও ইমাম বলদর্পি শাসকদের কাছে মাথানত করেন নি। পরিণতিতে মাত্র ২৮ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More