আলেমদের ফযিলত :
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেন :
“আমাদের শিয়া আলেমগণ হলেন ইবলিস ও তার অনুসারীদের সীমান্ত থেকে আমাদের পক্ষে হতে রক্ষার্থী।
তাঁরা আমাদের দুর্বল প্রেমীদেরকে শয়তান ও তার অনুসারীদের আক্রমণ থেকে রক্ষা করেন।”
আল এহতেজাজ খণ্ড ১ পৃষ্ঠা ৮…
ইমাম জাফর সাদিক্ব (আঃ ) বলেন :
“যে ব্যক্তি কোন মুসলিম ফক্বীহকে অপমান করবে, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হবেন।”
বিহারুল আনওয়ার খণ্ড ২ পৃষ্ঠা ৪৪..
আলেম সমাজের অবমাননার ফলাফল :
হযরত রাসূলে আকরাম (সাঃ) বলেন :
“যে প্রজ্ঞাবান আলেমকে তুচ্ছ করলো, সে আমাকে তুচ্ছ করেছে এবং যে আমাকে তুচ্ছ করে সে কাফের।”
ইরশাদুল ক্বুলুব খণ্ড ১ পৃষ্ঠা ১৬৫..
হযরত আলী (আঃ) বলেন :
“আলেমদেরকে অমূল্যায়ন করো না কারণ এর ফলে তোমার নিজস্ব মূল্য হ্রাস পায়। আর এটা হল সন্দেহ এবং অহঙ্কারের কারণ।”
গোরারুল হেকাম পৃষ্ঠা ১৭৩..
শেষ যুগে আলেমদেরকে অপমান করা :
শেষ যুগে কিছু লোক সাধারণত মন্দ আলেমদের কথাবার্তায় অসঙ্গতি ও দ্বন্দ্বের ফলে এবং কিছু লোক, আলেমের জ্ঞান ও ন্যায়ের উপদেশ আর অন্যায় থেকে বাধা দেওয়ার ফলে তাঁদের উপর ক্রুদ্ধ হবে। সুতরাং তাদের নিকটে আলেমগণের কোনও স্থান থাকবে না।”
হযরত মুহাম্মদ (সাঃ) বলেন :
“শীঘ্রই আমার উম্মতের উপর এমন খারাপ সময় আসবে তখন তারা আলেমদের থেকে এমন ভাবে পালায়ণ করবে যেমন ভাবে ছাগল নেকড়ে থেকে পালিয়ে বেড়ায়।”
মহানবী (সাঃ) বলেন :
“যে ন্যায়বান আলেমের অপমান করেছে, সে আসলে আমার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে।”(আল্লাহ আকবর)
উসুলে কাফী খণ্ড ২ পৃষ্ঠা ৩৫৩…