১) মুসলমান ভাইকে ভালবাস, যে জিনিষ নিজের জন্য পছন্দ কর তার জন্যও পছন্দ কর আর যা কিছু নিজের জন্য চাওনা তার জন্যও চেওনা।
২) যারা সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকে অপছন্দ করে তারা ভাললোক নয়।
৩) মিথ্যাবলা কাঁচা ঈমানের চিহ্ন।
৪) মুমিন (আল্লাহর বিশ্বাসী) ভীতু, লোভী ও কৃপন হতে পারে না।
৫) যে জ্ঞানীর জ্ঞান অন্যদের লাভ করে তার মূল্য সত্তর হাজার (মূর্খ্য) আবিদ (ইবাদাতকারী)‘র ইবাদাতের থেকে উত্তম।
৬) যারা মুখ খারাব (কুবাক্য) করে আল্লাহ তাদের ভালোবাসে না।
৭) অলসতা ও মুর্ছাপ্রবণ থেকে দূরে থেকো কেননা সকল নোংরার চাবি এবং মানূষের ধর্ম ও কর্মকে ধংস করে দেয়।
৮) যে আল্লাহর বান্দাদের উপর অত্যাচার (জুলুম) করে সে আমার শী‘য়া (অনুসারী) হতে পারে না।
৯) ইমাম মুহম্মদ বাক্বের(আ.) এরশাদ করেছেন : উত্তম কথা যার কাছে পাও নিয়ে নাও, যদিও সে তার উপর আমল না করুক। বিহারুল আনওয়ার : খন্ড ৭৫, পৃষ্ঠা ১৭০
১০) কোন বস্তু কোন অন্য বস্তুর সাথে এত ভালোভাবে সংমিশ্রণ হয়নি যতটা শিক্ষা এবং বিনয় এক অপরের সাথে সংমিশ্রণ হয়েছে। বিহারুল আনওয়ার : খন্ড ৭৫, পৃষ্ঠা ১৭২