ইমাম হুসাইন (আ.)-এর দৃষ্টিতে দোস্ত ও দুশমনের পরিচয়!

সাইয়্যেদুশ শুহাদা ইমাম হুসাইন (আ.) ইরশাদ করেন, যে ব্যক্তি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখে; আর যে তোমার শত্রæ, সে তোমাকে পাপাচারে উৎসাহিত করে। [সূত্র: বিহারুল আনওয়ার, ৭৮তম খন্ড, পৃষ্ঠা ১২৮]
ব্যাখ্যা: ইমাম হুসাইন (আ.)-এর এই বাণী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনদর্শন বহন করে। এখানে তিনি সত্যিকারের বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য স্পষ্ট করেছেন:
১. সত্যিকারের বন্ধু: যে তোমার কল্যাণ কামনা করে এবং তোমাকে অন্যায় ও গুনাহ থেকে বিরত রাখে।
২. প্রকৃত শত্রু: যে তোমার ক্ষতি চায় এবং পাপের পথে উদ্বুদ্ধ করে।
এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে, আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। যারা আমাদেরকে সৎপথে চলতে উৎসাহিত করে, তারাই প্রকৃত বন্ধু। অন্যদিকে, যারা আমাদেরকে পাপের দিকে টানে, তারা আমাদের শত্রু।

Related posts

ইমাম জাফর সাদিক (আ.): জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতার অনন্য আলোকবর্তিকা

কুরআন ও হাদীসের আলোকে কথা বলার নীতি ও সুন্দর জীবন গঠনের শিক্ষা

রাসুলের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা: একটি ঐতিহাসিক হাদিসের আলোকে প্রস্তাবনা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More