ইমাম হোসায়েন (আ.)-এর চল্লিশার আমল

ইমাম হোসায়েন (আ.)-এর চল্লিশার বহু ফযিলত বর্ণিত হয়েছে এবং এই দিনে কিছু আমলের কথা উল্লেখ হয়েছে; এখানে কিছু আমল উল্লেখ করা হলো:
১. ইমাম হোসায়েন ও তাঁর সাথীদের চল্লিশার যিয়ারত পাঠ করা (যেটি মাফাতিহুল জিনানে বা অন্যান্য আমলের গ্রন্থে ‘আরবাঈনের যিয়ারত’ বলে উল্লেখ হয়েছে)।
২. ফজরের নামাযের পর ১০০ বার “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলীঈল আযীম” পড়তে হবে।
৩. যোহরের নামাযের পূর্বে চল্লিশার গোসল করা এবং তাওবা ও ইস্তেগফার করা।
৪. ৭০ বার চারটি তসবিহ পাঠ করা (১. সুবহানাল্লাহি ২. ওয়াল হামদুলিল্লাহি ৩.ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ৪. ওয়াল্লাহু আকবর)
৫. যোহরের নামাযের পর সূরা আসর তেলাওয়াত করা অতঃপর ৭০ বার ইস্তেগফার করা।
৬. সূর্যাস্তের সময় চল্লিশবার (লা ইলাহা ইল্লাহু) পাঠ করা।
৭. এশা নামাযের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে ইমাম হোসায়েন -আলাইহিস সালাম-এর রূহে হাদিয়া করা।

Related posts

কীভাবে বুঝবেন—আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে?

ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্ব

আহলে বাইত (আ.) তাঁদের বাণী ও ঐতিহ্য প্রচারকারীদের ভালোবাসেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More