ইসলামের পুত্র

দুপুরের ঠিক পরে, কিছু মুসলমান মসজিদে নববীতে বসে আসরের আজানের অপেক্ষায় ছিল। হযরত সালমান মসজিদে প্রবেশ করেন এবং তাঁর মুমিন ভাইদের সাথে সালাম বিনিময় করেন। মুসলিমরা এই ফারসি ব্যক্তির গোত্র সম্পর্কে জানতে চাইলো। তারা তাদের গোত্রের নাম উচ্চস্বরে উল্লেখ করলো যাতে হযরত সালমান তাদেরকে শুনতে পারেন।

তাদের একজন বলল- “আমি বনি তামিমের সন্তান।” আরেকজন বলল- “আমি কুরাইশ বংশের সন্তান।”

তৃতীয় ব্যক্তি বললেন- “আমি বনি আউস গোত্রের সন্তান।” আরো অনেকেই অনেক গোত্রের নাম নিল। কিন্তু হযরত সালমান নীরব ছিলেন। তারা তাঁর গোত্র সম্পর্কে জানতে চাইলো।

তাই তারা তাঁকে জিজ্ঞেস করল- “সালমান, আপনার গোত্রের নাম কি?” তাদেরকে ইসলামের প্রকৃত অর্থ বুঝানোর জন্য হযরত সালমান জবাব দিলেন- “আমি ইসলামের পুত্র! আমি হারিয়ে গিয়েছিলাম। তাই, আল্লাহ আমাকে নবী মুহাম্মদ (দ.)-এর সাথে সঠিক রাস্তা দেখিয়েছেন। আমি অসহায় ছিলাম! তাই, আল্লাহ আমাকে নবী মুহাম্মদের সান্নিধ্যে নিয়ে এসে ধনাঢ্যের অধিকারী হওয়ার তৌফিক দিয়েছেন। আমি ক্রীতদাস ছিলাম! তাই, আল্লাহ আমাকে নবী মুহাম্মদের সান্নিধ্যে নিয়ে এসে আমাকে আজাদ করেছেন। এটাই আমার গোত্র!” মসজিদে থাকা মুসলমানরা চুপ হয়ে যায় কারণ হযরত সালমান তাদেরকে ইসলামের দারস শিখিয়ে দেন।

সূএ : জলীলুল ক্বদর সাহাবীদের জীবনী

Related posts

সবর: মুমিনের শক্তি, সফলতার চাবিকাঠি

কারবালা ইতিহাস: সত্য-মিথ্যার বিভেদ প্রাচীর

জ্ঞান ও প্রজ্ঞার আলোকবর্তিকা: ইমাম মুহাম্মদ আল-বাকির (আ.)-এর জীবন ও শাহাদাত

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More