ইসলাম ও হিজাব নারী উন্নয়নের সহায়ক: সর্বোচ্চ নেতা

তিনি আহলে বাইত (আ.)’র শোকগাথা পাঠকারীদের এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, ইসলাম ও হিজাব নারী উন্নয়নের সহায়ক। তিনি এ সময় নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ইরানে নবী নন্দিনীর জন্মবার্ষিকী নারী ও মা দিবস হিসেবে পালিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলাম ধর্মে ঐশী ও মানবীয় ম‚ল্যবোধের দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। অভিন্ন দায়িত্বের পাশাপাশি নারী ও পুরুষের বিশেষ দায়িত্বও রয়েছে। এ কারণে মহান আল্লাহ যার যার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শারীরিক গঠন কাঠামো দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা নারী ও জীবন প্রণালীর বিষয়ে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির ঘোর বিরোধী।

তিনি বলেছেন, পাশ্চাত্য দাবি করছে ইসলাম ও হিজাব নারীর উন্নয়ন ও বিকাশে বাধা সৃষ্টি করে। কিন্তু এটা স্পষ্ট মিথ্যাচার। তারা যে ঠিক বলছেনা তার প্রমাণ হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানে নারীদের বর্তমান অবস্থা। সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, বিজ্ঞান, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে কর্মতৎপর এবং শিক্ষিত নারীর সংখ্যা ইতিহাসের আর কোনো পর্যায়েই এত বেশি ছিল না। এসবই হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কল্যাণে।#####

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More