ড. মাজলুমির ইন্তেকালে মাজমা’র মহাসচিবের শোকবার্তা

আয়াতুল্লাহ রামাজানি এক বার্তায় মহামান্য রাহবারের সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপ্যুটি প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. ‘সৈয়দ জাওয়াদ মাজলুমি’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

শোকবার্তা

প্রিয় বন্ধু মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন নাজাফি রুহানি’র ইন্তেকালের শোক কাটিয়ে উঠতে না উঠতেই হজ্জ ও জেয়ারত অধিদপ্তরের আরও এক প্রিয় ব্যক্তিত্বকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ছিলেন অক্লান্ত পরিশ্রমী, একনিষ্ঠ ও প‚ণ্যবান একজন আলেম। ধর্ম প্রচার ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি বরকতের এক উৎস হিসেবে বিবেচিত হতেন। তাঁর ইন্তেকালে আমরা শোকাহত।

প্রিয় এ মরহুম, কুরআন ও ইতরাতের শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে হস্তলব্ধকরণ, হজ্জ ও জেয়ারত অধিদপ্তরে হারামাইন শারিফাইনের জিয়ারতকারী ও ইমামগণ (আ.) এর মাজারের জায়েরদেরকে সেবা দান এবং দক্ষিণ-প‚র্ব এশিয়ায় আহলে বাইত (আ.) এর অনুসারী ও ভক্তদের সাথে সম্পৃক্ত বিভিন্ন দ্বীনি ও মাজহাবি তৎপরতাসহ ধর্ম ও সামাজিক অঙ্গনে ঈর্ষনীয় বিভিন্ন অবদান রেখে গেছেন।

মরহুমের ইন্তেকালে তাঁর সকল সহকর্মী ও স্বজনদের বিশেষ করে তার পরিবার এবং হজ্জ ও জিয়ারত বিষয়ক অধিদপ্তরে সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও তাঁর সহোদর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ আব্দুল ফাত্তাহ নাওয়াবের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করি যেন আহলে বাইতের (আ.) ভক্ত এ আলেমকে আহলে বাইতের (আ.) সাথে মাহশুর এবং তার পরিবারকে ধৈর্য্য দান করেন।

‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’

রেজা রামাজানি
মহাসচবি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা
১১ বাহমান ১৩৯৯ (ফার্সি সন)

প্রসঙ্গত, সর্বোচ্চ নেতার সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপ্যুটি প্রধান মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ১৯৬৪ সালে ইরানের যানজান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে হাওযা ইলমিয়া-এ কোমে পড়াশুনা শুরু করেন, এরপর ১৯৯২ সালে তিনি দরসে খারিজে পড়া শুরু করেন। পাশাপাশি তিনি কোম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

রেজা অসিয়াবানিকে সাথে নিয়ে ‘ন‚রুল জিনান’ ও ‘জামেউল আহাদিস’সহ বিভিন্ন প্রসিদ্ধ কুরআনিক সফ্টওয়্যার তৈরিতে তার গুরুত্বপ‚র্ণ ভ‚মিকার কারণে ২০০১ সালে তিনি ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘খাদেমুল কুরআন’ খেতাব প্রাপ্ত হন।######

সূত্রঃ আবনা।

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More