ওযু ও গোসল

by Rashed Hossain
taqlid

প্রশ্নঃ ১) আমি মাগরিবের নামাজ আদায় করার নিয়তে ওযু করলাম। তাহলে আমার জন্য কি এ ওযু দ্বারা পবিত্র কোরআন স্পর্শ করা এবং এশার নামাজ আদায় করা জায়েজ হবে?
উত্তরঃ শুদ্ধভাবে ওযু সম্পন্ন করার পর যতক্ষন পর্যন্ত তা ভঙ্গ না হবে ততক্ষন যেসব কাজের জন্য ওযু করার শর্ত রয়েছে। সেগুলো মধ্যে যে কোন কাজ করা জায়েজ।

প্রশ্নঃ ২) কোন ব্যক্তি বললো যে ওযুর সময় মুখমন্ডলের উপর শুধুমাত্র দুই তালুভর্তি পানি ঢালতে হবে। তৃতীয়বার ঢাললে ওযু বাতিল হয়ে যাবে। একথা কি ঠিক?
উত্তরঃ মুখমন্ডলের উপর দুই অথবা ততোধিক বার তালুভর্তি পানি ঢালতে কোন আপত্তি নেই। তবে, হাতদয় কিম্বা মুখমন্ডলকে দুইবারের বেশী ধৌত করা জায়েজ নয়।

প্রশ্নঃ ৩) ওয়াজিব কিম্বা মুস্তাহাব গোসলের সময় কিবলামূখী হওয়া কি ওয়াজিব?
উত্তরঃ গোসলের সময় কিবলামূখী হওয়া ওয়াজিব নয়।

সুত্রঃ আজবেবাতুল ইস্তিফতাআত (ওলীয়ে আমরে মুসলিমীনে জাহান হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহুল অলী)- এর ফতোয়া সংকলন)

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔