খুলনায় ইসলামি শিক্ষা কেন্দ্রে দারুল কোরআনের শুভ উদ্বোধন

by Syed Yesin Mehedi

পবিত্র কোরআন হিফযের সুযোগ পাবে শিক্ষার্থীরা, গড়ে উঠবে কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম।

পবিত্র কোরআনের শিক্ষা, চর্চা ও প্রসারের মহতী লক্ষ্য নিয়ে ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার হযরত ইমাম হাসান মুজতাবা (আ.) ভবনে দারুল কোরআনের শুভ উদ্বোধন করা হয়েছে।

নতুন এ বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফয করার সুযোগ সৃষ্টি হলো। এর ফলে শিশু-কিশোরদের মধ্যে কোরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারুল কোরআনের উদ্বোধন করেন ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার সম্মানিত অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবিত্র কোরআন হিফয বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল হান্নান, বাংলাদেশ ওলামা কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম ড.আব্দুল কুদ্দুস বাদশা এবং খুলনা জামিয়াতে মুহিব্বিনে আহলে বাইতের সম্মানিত সভাপতি মাওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন, মোবাল্লিগিনে ইসলাম, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন হিফয বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিশু-কিশোরদের জন্য কোরআন মুখস্থ করার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে পবিত্র কোরআনের শিক্ষা, আদর্শ ও মূল্যবোধে আলোকিত একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার পথ সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন এ বিভাগের যাত্রা ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষা ও দ্বীনি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, তিনি যেন এই মহতী উদ্যোগ কবুল করেন, হিফয বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় বরকত দান করেন এবং প্রতিষ্ঠানটিকে পবিত্র কোরআনের খেদমতে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করেন।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔