9
০৩ জমাদিউসসানি ১৪৪৮ হিজরী, ১৩ই নভেম্বর ২০২৬ (শুক্রবার), রাত ৭-৩০ ঘটিকায় হযরত ফাতিমা যাহরা (সা.আ.)’র শাহাদাত উপলক্ষে শোক মজলিস অনুষ্ঠিত হয়। শোক মজলিসের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও মার্সিয়া পাঠ-এর মাধ্যমে।
ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী মজলিসে বক্তব্য রাখেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন শুধু ইসলাম ধর্ম আমাদের মাঝে পাঠিয়ে দেননি তিনি আমাদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিধি দায়িত্ব হিসেবে রাসুলুল্লাহ (সা.)-কে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.)’র ওফাতের পর উমাইয়াদের থেকে আমাদের ভুল বুঝানো হয়েছে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ্ব করি, যাকাত দিই এইগুলোই হচ্ছে ইসলামের দায়িত্ব। ইবলিস এত ইবাদাত করে সর্বোচ্চ স্তরে পৌছে গিয়েও শুধুমাত্র বেলায়েত না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামীন তাকে বেহেশত থেকে বের করে দিয়েছেন। আমরা যতই ইবাদত করি না কেন বেলায়েত না মানলে আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো না এটাই স্পষ্ট।
গাদির-এ-খুম এর ঘোষণার সময় হারিস ইবনে নোমানী ফেরী বলেছেন ইয়া রাসুলুল্লাহ আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন আমরা তাই করেছি নামাজ, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি। কিন্তু এই জমিনে আপনি আপনার চাচাতো ভাই হযরত আলীকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন সেই নির্বাচন আমি মানি না। যদি এই নির্বাচন আল্লাহর তরফ থেকে হয় তাহলে আমি শাস্তি মেনে নেব। সাথে সাথে আল্লাহ তাকে শাস্তি দিলেন। কারণ তিনি বেলায়েতকে অস্বীকার করেছে।
তিনি আরও বলেন, উমাইয়া এবং আব্বাসীয় আমলে জনগণের উপরে এমন নিষেধাজ্ঞা চালু করেছে যেন তারা ইমামদের কাছ থেকে কোন কিছু জ্ঞান অর্জন করতে না পারে।
যারা ইমামদের সান্নিধ্য পেয়েছে তারা ইসলামের দ্বীন পেয়েছে এবং যারা ইমামদের সান্নিধ্য পায়নি তারা ইসলামের দ্বীন থেকে দূরে সরে গেছে।
তিনি আরও বলেন, রেসালাত ও বেলায়েতকে মূল্যায়ন করতে হলে সর্বপ্রথম আহলে বায়েতকে মূল্যায়ন করতে হবে। আহলে বায়েতকে মূল্যায়ন না করলে রেসালাত ও বেলায়েতকে মূল্যায়ন করা হবে না।
এই শোকসভার আয়োজনে মুসলমানদের স্তত:স্ফূর্ত অংশগ্রহণ হযরত ফাতেমা (সা.আ.)-এর আধ্যাত্মিক শিক্ষা ও মানবতার বার্তার প্রতি তাঁদের ভালোবাসার বহি:প্রকাশ। মজলিসের শেষে মাতম, জিয়ারতে আশুরা এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
