খণ্ডিত তাকলীদ

মাসআলা (৩৩): একজন তাকলীদকারী শারয়ী আহকামের প্রত্যেক অংশের জন্য ঐ অংশে যে মুজতাহিদ অধিকতর পাণ্ডিত্য ও দক্ষতার অধিকারী তাঁকে তাকলীদ করতে পারবে। উদাহরণস্বরূপ ইবাদাতের অংশে একজন মুজতাহিদকে এবং মুআমালাত (তথা লেনদেন) সংক্রান্ত অংশে অপর একজন মুজতাহিকে তাকলীদ করল। অথবা ব্যক্তিগত হুকুম-আহকামের ক্ষেত্রে একজনকে আর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক হুকুম আহকামের ক্ষেত্রে আরেক জনকে তাকলীদ করল। বরং মুকাল্লাফ ব্যক্তি যেসব মাসআলায় কোনো মুজতাহিদকে তাকলীদ করতে চায় তিনি যদি উক্ত মাসআলায় আ’লাম সুপ্রমাণিত হয়ে থাকেন তাহলে এহতিয়াতে ওয়াজিব অনুসারে যদি প্রয়োজনীয় মাসআলায় মতভিন্নতা থাকে সেক্ষেত্রে তাকলীদকারীর জন্য খণ্ডিত তাকলীদ করা ওয়াজিব হবে।

Related posts

তাক্বলীদ ও মুজতাহিদের মানদণ্ড

 কি কারণে মানুষকে মুজতাহিদ বা মুকাল্লিদ হওয়ার পথ বেছে নিতে হবে?

মুজতাহিদ ও মারজায়ে তাকলীদ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More