খুমসের আহকাম

হাত ঘুরানো (পদ্ধতি)
মাসআলা (১১৮৭) যেসব ক্ষেত্রে লোকদের উপর খুমস ওয়াজিব হয়েছে, কিন্তু বর্তমানে তা পরিশোধ করার সামর্থ্য রাখে না, এরূপ ক্ষেত্রে তাদের উচিত যে পরিমাণ খুমস তাদের স্কন্ধে রয়েছে, তা খুমসের ওয়ালীয়ে আমর কিংবা তাঁর প্রতিনিধির সাথে হাত ঘুরিয়ে নেওয়া, যাতে পরবর্তীতে তারা পর্যায়ক্রমে পরিমাণ ও সময়সীমার দিক থেকে নিজেদের সামর্থ্য অনুসারে পরিশোধ করে ফেলতে পারে|
মাসআলা (১১৮৮) যে ব্যক্তি কিছু পরিমাণ টাকা এমন কোনো জিনিসের খুমস হিসাবে পরিশোধ করে ফেলেছে, যার উপর খুমস ধার্য হয় না| সেক্ষেত্রে উক্ত টাকা যদি তার শারয়ী ব্যয়ের খাতেই ব্যয় হয়ে থাকে, তাহলে তা বর্তমানে সে যে জিনিসের খুমস বাবদ দেনা রয়েছে, তদস্থলে হিসাব হবে না (অর্থাৎ কর্তন করে নেওয়া যাবে না)| তবে হ্যাঁ, যদি ঐ টাকা মূলটাই এখনো বিদ্যমান থাকে তাহলে তা ফেরত চাইতে পারবে|
মাসআলা (১১৮৯) খুমস ও অন্যান্য ধর্মীয় টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে কোন আপত্তি নেই| সুতরাং যে ব্যক্তির জন্য খুমসের মূল টাকা ওয়ালীয়ে আমরে খুমস কিংবা তাঁর প্রতিনিধির নিকট পৌঁছে দেওয়া সমস্যা থাকে, সে উক্ত টাকা ব্যাংকের মাধ্যমে হাওয়ালা করতে পারবে| যদিও যে টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তা হুবহু ঐ টাকা নয় যা ব্যাংকে জমা দেওয়া হয়েছে|

সূত্রঃ রেসালায়ে মুস্তাখাব আল-আহকাম  বই থেকে সংগ্রহীত

হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী – এর ফতোয়া অনুযায়ী   সংকলিত

Related posts

খুমসের আহকাম

খুমসের আহকাম

খুমসের আহকাম

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More