জ্ঞান ও জ্ঞান শিক্ষা দেওয়ার মর্যাদা

by Syed Yesin Mehedi

রাসুলুল্লাহ (সা.) বলেন: “যে ব্যক্তির কোন বিষয়ে জ্ঞান আছে, কিন্তু তাকে প্রশ্ন করা হলে সে তা গোপন করে, তাকে আগুনের শিকল দিয়ে লাগাম পরানো হবে।” [টীকা। যদি কারো কাছে এমন তথ্য থাকে যা দিশাহীন লোককে পথ পেতে সাহায্য করবে এবং তার অবস্থার উন্নতি হবে, কিন্তু সে ঐ বিষয়ে নিরব থাকে তাহলে সে অবশ্যই একটি বিরাট গুনাহ করলো।। (আল-ইসনা ‘আশারিয়া, পৃষ্ঠা-১১)

রাসূলুল্লাহ (সা.) বলেন: “কুরআন হলো 

আল্লাহর শিক্ষাকেন্দ্র। তাই যতটা পারো এ শিক্ষাকেন্দ্র থেকে শিখে নাও।” (বিহারুল আনওয়ার, খণ্ড-৯২, পৃষ্ঠা-১৯)

রাসূলুল্লাহ (সা.) বলেন: “নিশ্চয়ই মৃত্যুর পর কোন মু’মিনের যেসব কর্মকাণ্ড ও ভালো কাজসমূহ তার কাছে পৌঁছে তা হচ্ছে: যে জ্ঞান সে শিক্ষা দিয়েছে ও প্রচার করেছে, যে উত্তম সন্তান সে রেখে এসেছে এবং যে ধর্মীয় কিতাব সে উত্তরাধিকার হিসেবে রেখে এসেছে।” [সুনানে ইবনে মাজাহ, খণ্ড-১, পৃষ্ঠা-৮৮)

ইমাম রেযা (আ.) (অষ্টম ইমাম] বলেন: “আল্লাহ ঐ দাসকে দয়া করুন- যে আমাদের আদেশগুলোকে জীবন্ত করে।” [বর্ণনাকারী বলেন। এরপর আমি তাকে (আ.) জিজ্ঞেস করলাম: ‘কিভাবে আপনাদের আদেশগুলোকে জীবন্ত করতে হবে?’ তখন উত্তরে তিনি (আ.) বললেন: “সে আমাদের জ্ঞানগুলো শিখবে এবং মানুষকে তা শিক্ষা দিবে। আর নিশ্চয়ই মানুষ যদি আমাদের কথাগুলোর কল্যাণ সম্পর্কে জানতো, তাহলে অবশ্যই আমাদেরকে অনুসরণ করতো।” [মায়া’নিয়াল আখবার, পৃষ্ঠা-১৮০, উয়ুনে আখবার আর-রিদা (আ.), খণ্ড-১, পৃষ্ঠা-২০০৭]

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔