জ্ঞান চর্চার গুরুত্ব

Computer keyboard keys labeled LEARN and LEAD

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা ।  একটি জাতির সভ্যতা-সাংস্কৃতির উন্নতি-অবনতি সবকিছু নির্ভর করে তার শিক্ষার উপর । যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত ও সমৃদ্ধ । শিক্ষাহীন ব্যাক্তি চোক থাকতেও অন্ধ আর তাই বলা হয় অজ্ঞতা অন্ধকারের সমতুল্য । তাই সমাজের জন্য প্রয়োজন শিক্ষার আলো । জ্ঞান কেবল বই-পুস্তকের মাধ্যমেই অর্জন করা যায় না। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনযাপন থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞানের মাধ্যমেই সাগরের বিশাল তিমি আর ডাঙার বিশাল হাতিকে বশ কর সম্ভব । জ্ঞানের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃতি পেয়েছে । ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। আর তাইতো ইসলাম ধর্মে বলা হয়েছে, প্রত্যক মুসলমান নর-নারীর জ্ঞান অর্জন করা ফরজ । পবিত্র কুরআনে নামাজ পড়ার ব্যাপারে ৮২ জায়গায় তাগিদ দেয়া হয়েছে, আর জ্ঞান-চর্চার উপর তাগিদ দেয়া হয়েছে ৯২ জায়গায় । নবী করীম (সা.) এর প্রতি মহান রাব্বুল আলামীনের প্রথম আদেশই  হল (ইক্বরা) অর্থাৎ পড় । মহান আল্লাহ তাআলা বলেন :-পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি (সকল কিছু) সৃষ্টি করেছেন  তিনি মানুষকে ঘনীভূত রক্ত হতে সৃষ্টি করেছেন   পাঠ কর, আর তোমার প্রতিপালক মহিমান্বিত   যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন  শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (আলাক্ব ১-৫)
কোরআনে ও হাদীসে জ্ঞান চর্চার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

কোরআনের আলোকে জ্ঞানার্জনের গুরুত্ব :
পবিত্র কোরআনে জ্ঞান চর্চার ব্যাপারে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে এ সম্পর্কে  মহান আল্লাহর কিছু বাণী উল্লেখ করা হল :

১. ‘পাঠ কর, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।’ -সূরা আলাক : আয়াত ১।

২. ‘বলো: হে প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।’ -সূরা তোয়াহা : আয়াত ১১৪।

৩. ‘যদি তোমরা না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞেস করে জেনে নাও।’ -সূরা আন নহল : আয়াত ৪৩।

৪. ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের সুউচ্চ মর্যাদা দান করবেন। -সূরা  মুজাদালা : আয়াত ১১।

৫. ‘যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে?’ -সূরা জুমার : আয়াত ৯।

৬. ‘যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নেই তার অনুসরণ কর না ।’ -সূরা বনি ইসরাঈল : আয়াত ৩৬।

৭. ‘আল্লাহকে সেভাবে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন।’ -সূরা আল বাকারা : আয়াত ২৩৯।

৮. ‘আল্লাহ যাকে ইচ্ছা হিকমত (বিশেষ জ্ঞান ) দান করেন এবং যাকে (আল্লাহর পক্ষ হতে) হিকমত দান করা হয়েছে, নিঃসন্দেহে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে।  -সূরা বাকারা : আয়াত ২৬৯।

9. (হে মুসলমানগণ!) যেমন আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য হতে একজন রসূল প্রেরণ করেছি, সয তোমাদেরকে আমার আয়াত পড়ে শুনায়, তোমাদের পরিশুদ্ধ করে এবং তোমাদের আল কোরআন ও প্রজ্ঞা শিক্ষা দেয়; তোমাদের আরো শিক্ষা দেয় যা তোমরা কখনই জানতে না সেগুলো।’ -সূরা আল বাকারা : আয়াত ১৫১।

 

Related posts

পিতা-মাতার প্রতি কর্তব্য: জান্নাত লাভের সহজ পথ

শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা

ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More