তওবা

by Syed Yesin Mehedi

তওবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রশি এবং তাঁর বান্দাহদের জন্য মনোযোগের প্রধান মাধ্যম যাদেরকে অবশ্যই অনুতপ্ত থাকতে হবে প্রত্যেক অবস্থায়। বান্দাহদের প্রত্যেক দলেরই রয়েছে এর নিজস্ব ধরনের তওবা।

রাসূলুল্লাহ (সা.)-এর তওবা হচ্ছে বাইরের বিরক্তি উদ্রেককারী উৎসের কারণে ভেতরের গভীরতম সত্তায় যে অস্থিরতার সৃষ্টি হয় তার জন্য এবং আউলিয়াদের তওবা আসে তাদের চিন্তার রঙে পরিবর্তন ঘটা থেকে , পরিশুদ্ধদের (আবরার) তওবা নিহিত থাকে তাদেরকে যা সামান্যতম পীড়ন করে তা শান্তভাবে পরিত্যাগ করার ভেতরে , উচ্চস্থানীয়দের তওবা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং সাধারণ মানুষের তওবা অন্যায় কাজের কারণে। এদের প্রত্যেকেই তাদের তওবার কারণ ও উদ্দেশ্য জানে এবং সে সম্পর্কে সচেতন। কিন্তু এখানে এসব সম্পর্কে ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় প্রয়োজন হবে।

সাধারণ মানুষের তওবা হলো সে তার অভ্যন্তরীণ সত্তাকে অনুতাপের পানি দিয়ে ধোয় এবং তার ভুল কাজকে সর্বক্ষণ স্বীকার করে। সে যা করেছে তার জন্য দুঃখ করে এবং তার জীবনের যতটুকু বাকী আছে তা নিয়ে ভয় করে। সে তার অন্যায় কাজগুলোকে সামান্য ভাবে না যে , সেক্ষেত্রে তা তাকে অলসতার দিকে নিয়ে যাবে ; সে যা হারিয়েছে তার জন্য তার ক্রমাগত কান্না এবং দুঃখ করাটাও একটি ইবাদাত। তার উচিত নিজেকে পৃথিবীর ক্ষুধা থেকে বিরত রাখা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাহায্য চাওয়া তওবা করার জন্য এবং সে কাজ আবার করা থেকে তাকে রক্ষা করার জন্য যা সে আগে করেছে। সে নিজেকে অজ্ঞতা ও ইবাদাতের উঠানে প্রশিক্ষণ দেয় । সে বাধ্যতামূলক কাজগুলো যেগুলো সে আগে করে নি তা পূরণ করে এবং সে সাহায্যের জন্য অন্যদের ডাকে সাড়া দেয়। অসৎসঙ্গ থেকে নিজেকে সরিয়ে নেয় , রাতে জেগে কাটায় , দিনের বেলায় পিপাসার্ত থাকে , তার সম্পত্তির উপরে সর্বক্ষণ ভাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সাহায্য চায় , তাঁর কাছে অনুরোধ করে আরাম ও দুঃসময়ে তাকে দৃঢ় রাখার জন্য এবং তার পরীক্ষা ও দুঃখ দুর্দশায় স্থির রাখার জন্য যেন সে তওবাকারীদের মাক্বাম থেকে নীচে পড়ে না যায়। এটি তাকে তার অন্যায় কাজ থেকে পবিত্র করবে , তার জ্ঞান বৃদ্ধি করবে এবং তার মর্যাদা উঁচুতে উঠানো হবে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেনঃ

‘‘ আর আল্লাহ অবশ্যই তাদেরকে জেনে নিবেন যারা সত্যবাদী এবং অবশ্যই জেনে নিবেন মিথ্যাবাদীদের।’’ (সূরা আনকাবুতঃ ৩)

( সূত্র : পথ চলার বাতি )

 

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔