তাওয়াফের নামাযের মুস্তাহাব বিষয়সমূহ

Macca Kabe

৬৫৭. তাওয়াফের নামাযে সূরা হামদের পরে প্রথম রাকআতে সূরা তাওহীদ এবং দ্বিতীয় রাকআতে সূরা জাহ্দ পড়া মুস্তাহাব। আর নামাযের পরে আল্লাহর হামদ ও ছানা পাঠকরতঃ মুহাম্মাদ (সাঃ) ও আলে মুহাম্মদ (সাঃ)-এর ওপর দরূদ পাঠ করতে হবে এবং মহান আল্লাহর নিকটে তা কবুল হওয়ার জন্য প্রার্থনা করবে এবং বলবে:
اللَّهُمَّ تَقَبَّلْ مِنِّى وَلا تَجْعَلْهُ آخِرَ الْعَهْدِ مِنّى الْحَمْدُ لِلَّهِ بِمَحَامِدِهِ كُلِّهَا عَلَى نَعْمَائِهِ كُلِّهَا حَتَّى يَنْتَهِي الْحَمْدُ إِلَى مَا يُحِبُّ وَ يَرْضَى اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ تَقَبَّلْ مِنِّى وَ

طَهِّرُ قَلْبِي وَزَكَ عَمَلِي .

উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নী ওয়া লা তাজআলহু আখিরাল আহদি মিন্নী। আলহামদু লিল্লাহি বিমাহামিদিহী কুল্লিহা আলা না’মায়িহী কুল্লিহা হাত্তা ইয়ান্তাহী আলহামদু ইলা মা ইউহিবু ওয়া ইয়ারদা, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদিউ ওয়া তাকাব্বাল মিন্নী ওয়া তাহহির জ্বালবি ওয়া যাক্কি আমালি।

আরেকটি হাদীসে এসেছে:

اللَّهُمَّ ارْحَمْنِي بِطَاعَنِى إِيَّاكَ وَ طَاعَةِ رَسُولِكَ (ص) اللَّهُمَّ جَنَّبْنِي أَنْ أَتَعَدَّى حُدُودَكَ

وَ اجْعَلْنِي مِمَّن يُحِبُّكَ وَ يُحِبُّ رَسُولَكَ وَمَلائِكَتكَ وَ عِبَادَكَ الصَّالِحِينَ .

উচ্চারণ : আল্লাহুম্মার হামনী বি তাআতী ইয়্যাকা ওয়া তাআতি রাসুলিকা (সাঃ)। আল্লাহুম্মা জান্নিবনী আন আতাআদ্দা হুদুদাক্। ওয়াজ আলনী  মিম্মাই ইউহিববুকা ওয়া ইউহিব্বু রাছুলাকা ওয়া মালায়িকাতাকা ওয়া ইবাদাকাছ ছালিহীন।

কিছু কিছু হাদীসে বর্ণিত হয়েছে যে, ইমাম জাফর সাদিক (আঃ) তাওয়াফের নামাযের পরে সিজদায় যেতেন ও বলতেনঃ

سَجَدَ لَكَ وَجْهِي تَعبداً وَ رق لا إله إلا أنت حَقًّا حَقًّا الأول قَبْلَ كُلِّ شَيْء وَأَى خِرُ بَعْدَ . كُلِّ شَيْءٍ وَهَا أَنَا ذَا بَيْنَ يَدَيْكَ نَاصِيَتِي يَبدِكَ فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذَّنْبِ الْعَظِيمَ غَيْرُكَ .

فَاغْفِرْ لِي فَإِنِّي مُقِرٌّ بِذُنُوبي على نَفْسِي وَلَا يَدْفَعُ الذَّنْبَ العَظيمَ غَيْرُكَ .

উচ্চারণ : সাজাদা লাকা ওয়াজহী তাআবুদান ওয়া রিক্কান। লা ইলাহা ইল্লা আন্তা হাক্কান হাক্কান আল আউয়ালু কাবলা কুল্লি শাইয়্যিন। ওয়াল আখিরু বা’দা কুল্লি শাইয়িন ওয়া হা আনা যা বাইনা ইয়াদাইকা নাছিয়াতি বি ইয়াদিক্। ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুয যাম্বাল আযিমা গাইরুক। ফাগফির লি ফা ইন্নি মুকিররুন বিযুনুবি আলা নাফছি। ওয়া লা ইয়াদ ফাউয যাম্বাল আযিমা গাইরুকা।

আর সিজদার পরে ইমামের পবিত্র মুখমণ্ডল কান্নায় এমন হয়ে গিয়েছিল যেন পানিতে ডুবে গিয়েছেন।

(সূত্র :হজ্ব নির্দেশিকা, সংকলনেঃ মোহাম্মদ হুসেইন ফাল্লাহযাদেহ)

Related posts

হজ্ব

হজ্ব

হজ্ব

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More