তাবার্রা কি?

লেখক : মুহাম্মাদ সেলীম আলী

উসুলে দ্বীন; অর্থাৎ দ্বীনের ভিত; অর্থাৎ আক্বীদার জিনিস, এতে ফতোওয়া চলে না। ফুরুয়ে দ্বীন; অর্থাৎ দ্বীনের শাখা; অর্থাৎ এখানে নিজের ইচ্ছোমত কাজ করতে পারবে না, সুতরাং শরি’য়াত অনুযায়ী কাজ করতে হবে। শরি’য়াতে কি আছে বা কি ভাবে চলতে হবে বা কি করতে হবে সেটা আমাদেরকে কে বোঝাবে? পরিভাষায় আলেমে দ্বীনকে আহলে যিকর তাফসির করা হয়েছে: যদি তোমরা না জানো তাহলে আহলে যিকর(আলেমে দ্বীন) থেকে জিজ্ঞাসা করো। যারা আলেমে দ্বীন তারা বলবে যে কুর’আনে কি আছে বা আমাদের নবী স. কি বলে গিয়েছেন বা আমাদের ইমামগণ কি বলে গিয়েছেন, তার তাফসির কি এটার মানে কি, এগুলো আলেমে দ্বীন বলবে, নিজের ইচ্ছেমত কিছুই করতে পারবে না।
কিছু ভাই “তাবার্রা” কে ফুরুয়ে দ্বীন এর মধ্যকার বিষয় বলে মানে কিন্তু যখন আমল করার সময় আসে তখন ভুলে যায় যে এটা ফুরুয়ে দ্বীন এর অন্তর্ভূক্ত। তখন মনে করে এটা উসুলে দ্বীনের বিষয়, সেই কারণে আমলের ক্ষেত্রে নিজের মতো হুকুম লাগায় আর বলে যে তাবার্রা প্রকাশ্যে করা উচিত; আর বলে যে আলেমে দ্বীনরা তাবার্রাকে ফুরুয়ে দ্বীন থেকে বার করে দিতে চায়; যেটা ১০০% ভুল। তাবার্রা ফুরুয়ে দ্বীনের ভিতরে এ আমল কোথায় করতে হবে কি ভাবে করতে হবে কেমন করতে হবে সেটা আলেমে দ্বীন বলবেন যে আমাদের ইমামগণ কি ভাবে করেছেন কোথায় করেছেন, এটা সাধারণ পাবলিক নিজের ইচ্ছে মতো আমল করতে পারবে না।
সেই কারণে আমাদের উচিত যে কোনো জিনিস করার আগে ভেবে চিন্তে করা উচিত, দ্বীন ইসলামের কোনো কাজ আবেগে করা উচিত নয়। #####

Related posts

ইসলামি শিষ্টাচার: ছোটদের স্নেহ ও বড়দের প্রতি সম্মান

ইমাম রেযা’র (আ.) জ্ঞানপূর্ণ ব্যক্তিত্ব

প্রতিবেশীর অধিকার: সামাজিক সম্প্রীতি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More