তাহাজ্জুদের নামাজ [কিয়ামুল লাইল]

রাসূলুল্লাহ (সা.) বলেন: “একজন মু’মিনের সম্মান নির্ভর করে রাতের নামাজ [তাহাজ্জুদ নামাজ] আদায় করার ওপর এবং তার মর্যাদা নির্ভর করে জনগণের কাছ থেকে তার অমুখাপেক্ষিতার ওপর।” [বিহারুল আনওয়ার, খণ্ড-৭৭, পৃষ্ঠা-২০]

আমীরুল মু’মিনীন ইমাম আলী (আ.) বলেন: “যে ব্যক্তি রাতে খুব বেশী ঘুমায়, সে তার কিছু কাজ [অর্থাৎ রাতের নামাজ হারিয়ে ফেলে যা সে দিনের বেলায় অর্জন করতে পারে না।” [গুরারুল হিকাম, পৃষ্ঠা-২৮৯]

ইমাম সাদিক (আ.) বলেন: “ইমরান-এর পুত্র মূসা (আ.)-কে মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহ এক ওহীতে বলেন: ‘হে ইমরানের পুত্র, সে মিথ্যা বলে যে দাবী করে যে সে আমাকে ভালোবাসে [অথচ] যখন রাত আসে সে আমাকে অবহেলা করে ঘুমায়’।” [বিহারুল আনওয়ার, খণ্ড-১৩, পৃষ্ঠা-৩২৯]

ইমাম সাদিক (আ.) বলেন: “কখনো রাতের নামাজ [তাহাজ্জুদ নামাজ] ত্যাগ করো না, কারণ নিশ্চয়ই প্রকৃত ক্ষতিগ্রস্ত হলো সে যে রাতের নামাজ [থেকে সুবিধা নেওয়া] থেকে বঞ্চিত।” [বিহারুল আনওয়ার, খণ্ড-৮৩, পৃষ্ঠা-১২৭]

ইমাম সাদিক (আ.) বলেন: “রাসুলুল্লাহ (সা.) [ফেরেশতা] জিবরাঈলকে বললেন, আমাকে উপদেশ দাও। তখন সে বললো: হে মুহাম্মাদ, যেভাবে ইচ্ছা বসবাস করুন, কিন্তু আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে; যাকে ইচ্ছা ভালোবাসুন, কিন্তু আপনি অবশ্যই তার কাছ থেকে পৃথক হবেন; যা ইচ্ছা আপনি কাজ [আমল) করুন, কিন্তু নিশ্চয়ই আপনি এর [ভালো বা মন্দের মুখোমুখি হবেন। একজন মু’মিনের সম্মান নির্ভর করে তার রাতের নামাজের (তাহাজ্জুদ নামাজের ওপর এবং তার মহত্ত্ব নির্ভর করে মানুষের সুনাম নষ্ট করা থেকে বিরত থাকার ওপর।” আল-খিসাল আস-সাধুত্ব, পৃষ্ঠা-৭২

ইমাম সাদিক (আ.) বলেন: “একজন মু’মিনের জন্য তিনটি জিনিস গর্বের এবং পৃথিবী ও পরকালের জীবনে তার জন্য অলঙ্কার। এগুলো হলো। রাতের শেষ অংশে নামাজ (তাহাজ্জুদ নামাজ) আদায় করা, মানুষের হাতে থাকা সম্পদের প্রতি লোভ না করা এবং মুহাম্মাদ (সা.)-এর বংশের ইমামদের অভিভাবকত্বে বিশ্বাস করা।” [বিহারুল আনওয়ার, খণ্ড-৭৫, পৃষ্ঠা-১০৭

ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল-জাওয়াদ (আ.) বলেন। “যে ব্যক্তি আল্লাহর ওপর দৃঢ় আস্থা রাখে সে আনন্দিত হয়। আর যে আল্লাহর ওপর নির্ভর করে তার বিষয়গুলোর জন্য তিনিই যথেষ্ট হয়ে যান।” [বিহারুল আনওয়ার, খন্ড-৭৮, পৃষ্ঠা-৭৯/ ১৭

Related posts

আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব

ইমাম সাদিক (আ.)-এর শিক্ষা

হাদিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More