সুব্হানাল্লাহ্
নামায আদায়কারী ব্যক্তি রুকূ ও সেজদায় আল্লাহর তাসবীহ পাঠ করবে।
যখন “ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল্ আযীম” (সূরা: ওয়াক্বেয়াহ, ৭৪তম আয়াত )
আয়াতটি নাযিল হয় তখন নবী করীম (সা.) বলেন: এ নির্দেশ তোমাদের রুকূর মধ্যে বাস্তবায়ন কর এবং বল, “সুব্হানা রাব্বিয়াল আযীমি ওয়া বিহাম্দিহ্”।
আমার মহান প্রতিপালক যাঁর প্রশংসায় আমি মুখ খুলেছি তিনি যে কোনো ধরনের ত্রুটি ও অসম্পূর্ণতা হতে পবিত্র। “সাব্বিহিস্মা সাববিহিসমা রাব্বিকাল আ’লা” ( সূরা: আ’লা, ১ম আয়াত )
আয়াতটি অবতীর্ণ হলে মহানবী (সা.) বলেন: সেটি তোমাদের সেজদায় বাস্তবায়ন কর এবং বল, “সুব্হানা রাব্বিয়াল্ আ’লা ওয়া বিহামদিহ্”, অর্থাৎ স্তুতিসহ আমি আমার মহান প্রতিপালকের গুণগান ও পবিত্রতা বর্ণনা করছি। ( তাফসীরুল মীযান, ১৯তম খন্ড, পৃ. ১৬০ )